প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমার কৃতিত্ব দাবি করেছেন এবং এর জন্য ইরানের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির প্রভাবকে উল্লেখ করেছেন। খবর আলজাজিরার।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর আগের তুলনায় তেলের দাম এখন আরও কম। পৃথক আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘জ্বালানির দাম দ্রুত কমছে।’
একই সঙ্গে নিজের জনপ্রিয়তা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, তার অনুমোদন (অ্যাপ্রুভাল) রেটিং এখন ‘এ যাবৎকালের সর্বোচ্চ’ পর্যায়ে রয়েছে।
সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেল প্রতি ৭৩ ডলারে বেচাবিক্রি হয়েছে, যেখানে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ছিল ৬৯ ডলারে। ইরানের বিরুদ্ধে মার্কিন- ইসরাইলি যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় এটি প্রায় ১৫ শতাংশ হ্রাস নির্দেশ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


