ইউক্রেন যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে: মার্কিন গবেষণা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইউক্রেন যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে: মার্কিন গবেষণা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষের সম্মিলিত সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখের বেশি ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।

বিজ্ঞাপন

বুধবার প্রকাশিত সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর মোট হতাহতের সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ সেনাসদস্য নিহত হয়েছেন। মোট হতাহতের হিসাবে নিহত, আহত এবং নিখোঁজ সেনাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, একই সময়ে ইউক্রেনের সামরিক বাহিনীর মোট হতাহতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজার। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার থেকে দেড় লাখ সেনাসদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধে মোট নিহত সেনাসদস্যের সংখ্যার তুলনায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনার সংখ্যা চার গুণেরও বেশি।

এছাড়া, চলতি বছরের প্রথমার্ধে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর হতাহতের অনুপাত প্রায় ৮:১-এ পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...