মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত চীন-ইরান রেল করিডোর সেতু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত চীন-ইরান রেল করিডোর সেতু
ছবি: সংগ্রহীত

মার্কিন বিমান হামলায় ইরানের উত্তরাঞ্চলের গোলেস্তান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ আক তাকেহ খান রেলসেতুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, সেতুটি রাজধানী তেহরানের সঙ্গে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের গুরুত্বপূর্ণ রেল বাণিজ্যপথকে সংযুক্ত করে। এছাড়া যুক্তরাষ্ট্রের অবরোধের সময় ইরানের সমুদ্রবন্দরগুলোতে জটিলতা তৈরি হলে এই রুট ব্যবহার করে রাশিয়ায় পণ্য পরিবহন করা হতো।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করা হবে। সেতুটির ওপর দিয়ে চলা রেলপথটি তুর্কমেনিস্তান ও কাজাখস্তান হয়ে চীনের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, যা আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন