ইসরাইলের মৃত্যুদণ্ডসংক্রান্ত আইন কেবল ফিলিস্তিনিদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। এমনকি ইসরাইল যাদের সন্ত্রাসী মনে করে কিংবা সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত হয়েছে এমন ইসরাইলিরাও এই আইনের আওতায় পড়ছে না।
ইসরাইল মূলত অধিকৃত ভূখণ্ডজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইতোমধ্যে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, এই আইনের মাধ্যমে তারা সেটিকে একটি আনুষ্ঠানিক রূপ দিতে চায়।
ইসরাইল যখন ফিলিস্তিনিদের গুলি করে হত্যার সিদ্ধান্ত নেয়, তখন বেশ কিছু হামলার ঘটনাস্থলে থাকা আহত ফিলিস্তিনিদের কোনো ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয় না। পাশাপাশি, ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর চিকিৎসায় অবহেলারও প্রমাণ পাওয়া গেছে।
বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা কারাবন্দিদের ওপর নির্যাতনের ঘটনা নথিবদ্ধ করেছে, ফলে মূলত কারাগারেই এসব মানুষের মৃত্যু ঘটছে।
এই আইন ইসরাইলের আইনসভা নেসেটের সদস্যদের ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করবে, কারণ ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালানো ইসরাইলি জনগণের কাছে বেশ জনপ্রিয়।
এই আইন অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। এটি প্রমাণ করে যে ফিলিস্তিনিদের শাস্তি দিতে ইসরাইল কত দূর পর্যন্ত যেতে প্রস্তুত।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


