দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও মারজায়ুন অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করেছেন লেবাননের সিভিল ডিফেন্স কর্মীরা।
বিজ্ঞাপন
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, তাদের উদ্ধারকারী দলগুলো নাবাতিয়েহ, দিব্বিনে এবং ব্লাট এলাকার প্রধান ও উপসড়কগুলো পরিষ্কার করার কাজও চালিয়ে যাচ্ছে। ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করাই এই কার্যক্রমের উদ্দেশ্য।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে নিহত বেড়ে অন্তত ৪,১০৬ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছে ১২,১৫৩ জন।
উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


