সমঝোতা স্মারক বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়: গালিবাফ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সমঝোতা স্মারক বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ আলোচক বাঘের গালিবাফ বলেছেন, ইসরাইলকে স্বীকৃতি দেবে না তেহরান। হামাস নেতা মোহাম্মদ দারবিশের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দারবিশ খামেনির জানাজায় যোগ দিতে ইরানে গিয়েছিলেন।

গালিবাফ বলেন, সমঝোতা স্মারক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গভীর মতবিরোধ বিদ্যমান রয়েছে। সমঝোতা স্মারক বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো শান্তিপূর্ণ সম্পর্ক নেই এবং আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব না।’

সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী মুসলিম দেশগুলো ও ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীকে ইরান সমর্থন করে যাবে বলেও জানান তিনি।

তিনি বলেন, শুধু আলোচনা করার জন্য আলোচনা করা উচিত নয়, আলোচনার বাস্তব ফল থাকতে হবে।

গালিবাফের মতে, মুসলিম দেশগুলো এখন বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সহযোগিতা করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন