অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির হার দ্বিগুণ হয়েছে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির হার দ্বিগুণ হয়েছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী অফিসের(ওসিএইচএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি মাসে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি কর্তৃপক্ষের ভেঙে ফেলা ২৪টি স্থাপনার কারণে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

ওসিএইচএ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, তথাকথিত ‘ভবন নির্মাণের অনুমতি বা পারমিট নেই’—এই অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের এসব ঘরবাড়ি ধ্বংস করছে। অথচ ফিলিস্তিনিদের জন্য ইসরাইলি প্রশাসনের কাছ থেকে এই ধরনের অনুমতিপত্র পাওয়া প্রায় অসম্ভব।

জাতিসংঘের সংস্থাটি আরও জানিয়েছে, চলতি বছরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের (সেটলার) সহিংসতা এবং পারমিট না থাকার অজুহাতে চালানো উচ্ছেদের কারণে এ পর্যন্ত ৩,২০০-এরও বেশি ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৭ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন, যা গত তিন বছরের দৈনিক হারের তুলনায় ঠিক দ্বিগুণ।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...