পাঁচবিবিতে মালবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট যুবক

উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট)

পাঁচবিবিতে মালবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট যুবক

জয়পুরহাটের পাঁচবিবিতে মালবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. রাশেদুল ইসলাম জনি (৪২) উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগিনাকে নিতে বাড়ি থেকে মোটরসাইকেলে রাশেদুল সকালে পাঁচবিবি বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় রাস্তায় পিছলে পড়েন। তখন হিলি থেকে আসা মালবোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন