মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি

উত্তরবঙ্গ যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকৃত অবস্থায় লাশটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) ভোরে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা সকালে মহাসড়কের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। স্থানীয় লোকজনের দাবি, লাশের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...