আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি

মাঘের শেষেও শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

মাঘের শেষেও শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
ছবি: আমার দেশ

মাঘের শেষেও তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত সপ্তাহে শীত কম থাকলেও গত কয়েক দিন থেকে শীত বেড়েছে। দিনের বেলায় সূর্য উঠলেও রোদের তেমন তেজ না থাকায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে । এই হাড়কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।

আজ ১ লা ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি । এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ ।

বিজ্ঞাপন

তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ । জেলার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানের সামনে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

হাসপাতাল গুলোতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...