উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২
ছবি: আমার দেশ

বরিশালের বাকেরগঞ্জে চুরি করতে গিয়ে এক গৃহবধূরকে গলায় দা দিয়ে কোপ এবং গালে কামড় দিয়ে গুরুতর আহত এবং স্বর্ণালঙ্কার লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী দুই চোর সুমন শরীফ ও জাহিদুল শরীফকে আটক করে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত গৃহবধূ নাজমা বেগম (৫০) বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ভরপাশা গ্রামের মকবুল হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে গৃহবধূ নাজমা বেগম একাই নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত অনুমান দুইটার দিকে দুই চোর গৃহে প্রবেশ করে গলার চেইন, কানের দুল ও নগদ টাকা লুটপাট করে। এ সময় তিনি তাদের চিনতে পারায় সুমন শরীফ তার বাসার হাতে থাকা দা দিয়ে গলায় কোপ দেয়। গৃহবধূ নাজমা ওই সময় সুমনের এক হাতে কামড় দেয়। পরবর্তীকালে স্থানীয়রা তার ডাক-চিৎকার শুনে এসে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা সুমন শরীফের হাতে কামড় দেখে সন্দেহ করে তাকে আটক এবং স্বীকারোক্তিতে জাহিদুলকেও আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, চোর সুমন শরীফ ও জাহিদুল শরীফকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা এবং গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...