আমতলীতে শ্রমিক নেতা হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

আমতলীতে শ্রমিক নেতা হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার
ছবি: আমার দেশ

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের শ্রমিক দল সভাপতি কালিবাড়ী গ্রামের মো. রিপন কাজী (৩৫) হত্যা মামলার দুই আসামি সোহাগ কাজী ও রাসেল কাজী নামে দুই আসামীকে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে রোববার সকালে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ।

সোমবার সকালে তাদের পটুয়াখালী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় চাচাত ভাইদের হাতে খুন হন রিপন কাজী। এ ঘটনায় ৭ জনকে আসামি করে নিহতের মা আমেনা বেগম পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার মুরচবুনিয়া ইউনিয়নের গগন খাঁ বাজারে ঘুরতে গিয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আপন চাচাত ভাইদের হাতে খুন হন গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজী।

হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার ৭ জনকে আসামি করে নিহতের মা আমেনা বেগম পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পটুয়াখালী সদর থানার পুলিশ র‌্যাব-৮-এর সহায়তায় গোপস সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে সোহাগ ও রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, রিপন কাজী হত্যা মামলার ২ আসামিকে র‌্যাবের সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...