ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্ললাহ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে বাড়ির পাশে একটি মক্তবের ছাত্র ছিল বলে জানা গেছে।
নিহত আবদুল্লাহ উপজেলার ভাষানচর ইউনিয়নের বৈদ্যডাংগী গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় এক প্রতিবেশী নারীর সঙ্গে বাড়ির পাশের পুকুরে আবদুল্লাহ গোসল করতে যায়। পুকুরের গভীরতা বেশি থাকায় হঠাৎ করে সে পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা নারীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

