চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ড । ছবি: আমার দেশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।

সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ছেলেদের পাসের হার ৫৮ দশমিক ৭৬ শতাংশ। তবে মেয়েদের পাসের হার এ বছর ছেলেদের তুলনায় কম।

গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন