যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

জেলা প্রতিনিধি, ফেনী

যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

ফেনীতে যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল আমিন বাদি হয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রানা ও ডালিমসহ ৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে সোনাগাজী উপজেলার চরখোন্দকার মৎস্য ঘের থেকে মাছবোঝাই ট্রাকটি কেচিদিয়া এলাকায় পৌঁছলে তারা চালককে জিম্মি করে মাছবোঝাই ট্রাক নিয়ে যায়।

রাতে খামার মালিক নুরুল আমিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর পর শনিবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন।

খামার মালিক নুরুল আমিন জানান, যুবদল নেতা জাহাঙ্গীর আলমের সাথে খামার নিয়ে তার দ্বন্ধ চলছে। এর জের ধরেই চালককে জিম্মি করে গাড়িসহ মাছ ছিনিয়ে নেন তিনি।

জাহাঙ্গীর আলম সোনাগাজী পৌর যুবদল নেতা। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকায় সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। গাড়ি ছিনতাইয়ের সাথে আমি বা আমার কোন লোক জড়িত নয়।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাশিম জানান, লিখিত এজাহার পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...