মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

বিজ্ঞাপন

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের রেডক্রিসেন্ট মোড় হতে বিক্ষাভ মিছিল শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে রেডক্রিসেন্ট মোড়ে খেলাফত মজলিশের কেন্দ্রিয় সদস্য নূর হোসাইন নূরানী সভাপতিত্ব করেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিশে সুরা সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,জামায়াতের মুন্সীগঞ্জের আমির নুরুল হক পাটায়ারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আ: আলিম ,খেলাফত মজলিশের আমির মাওলানা সিদ্দিকুল্লাহ প্রমুখ।

বক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ,বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ পৃথকীকরণ না হওয়া, দ্রব্যমূল্যে বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন