নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কুতুবদিয়া (কক্সবাজার)

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর কক্সবাজারের কুতুবদিয়া সৈকতে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়

বিজ্ঞাপন

মৃত ফেরদৌস আলম (৫২) উত্তর ধুরুং ছাদের ঘোনার আব্দুল হাকিমের ছেলে।

কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ জানান, ফেরদৌস আলম বাঁশখালীর জনৈক আজিজ কোম্পানির এফবি সানজিদায় জেলের কাজ করতেন। গত ৮ জুলাই বিকেলে মাছ আহরণ করা অবস্থায় সাগরে পড়ে যায়। এ ব্যাপারে পরদিন থানায় একটি জিডি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে কৈয়ারবিল সৈকতে ভাসা লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...