লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া জাহান মীম (১৬) নামে এক কিশোরী গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তার স্বামী-শাশুড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিজ্ঞাপন
রোববার বিকেলে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।
মাহিম উপজেলার আসলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ হানিফের ছেলে। অন্যরা হলেন মাহিমের মা মাহিনুর বেগম ও স্বজন দেলোয়ার হোসেন সোহাগ। এরমধ্যে সোহাগকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

