৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতি মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, চিকিৎসা ও সেবা পরিচর্যায় আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। উন্নত চিকিৎসা দিতে ডুলহাজারা সাফারি পার্ক থেকে বিশেষজ্ঞ টিম আনা হয়েছে। অবশেষে রোববার সকাল ১০টায় হাতি মারা যায়।

টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এই মা হাতি দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজ শুরু করেন।

পরে বন্যপ্রাণী চিকিৎসক ড. মোস্তাফিজের নেতৃত্বে এলিফ্যান্ট রেসপন্স টিম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সহযোগিতায় হাতিটির চিকিৎসা শুরু করা হয়।

গত ১১ জুলাই টেকনাফ পৌরসভার নাইটাংপাড়া এলাকার টেকনাফের নাইটাংপাড়া পাহাড়ের ৩০০ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত মা হাতিকে দ্রুত চিকিৎসা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ভারি বর্ষণের কারণে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইটাংপাড়ার পাহাড়ের ৩০০ ফুট উঁচ থেকে একটি বন্য হাতি পড়ে যায়। এ খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন।

তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয় এবং হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ বলেন, চিকিৎসকেরা হাতিটিকে চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি হয়তো সুস্থ হয়ে উঠতে পারে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...