মতলব উত্তরে ঝোপ থেকে ২টি শর্টগান ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

মতলব উত্তরে ঝোপ থেকে ২টি শর্টগান ও গুলি উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তরের বেলতলী নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপ থেকে দুটি দেশীয় শর্টগান এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাতে টহল চলাকালে তারা খবর পান, ওই এলাকার একটি মুরগির খামারের ঝোপের মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাব-১১ জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি। জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...