
মানববন্ধনে মেহেদীর সহপাঠীরা
রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে
‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদীরে ফিরিয়ে দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যার বিচারের দাবিতে শনিবার বেলা ১১টায় এমন সব স্লোগান দিয়ে নিহত মেহেদীর সহপাঠীরা ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।























