পাকুন্দিয়ায় নৌকাডুবি, দুই দিন পর কৃষকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

পাকুন্দিয়ায় নৌকাডুবি, দুই দিন পর কৃষকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ সিরাজ মোড়লের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে শ্রীপুরের বরমী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সিরাজ মোড়ল উপজেলার বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে। পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সাকল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুরের বরমী এলাকা থেকে সিরাজ মোড়লের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সকালে ছোট নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কেটে ফেরার পথে নৌকাডুবে নিখোঁজ হন কৃষক সিরাজ মোড়ল।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন