বাড়ির উঠানে বন্যা, পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

বাড়ির উঠানে বন্যা, পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুশফিকুর রহিম সৌদি প্রবাসী নাছিরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, রাতে পরিবারের সদস্যরা খাবার খেতে ব্যস্ত থাকাকালে সবার অগোচরে শিশুটি বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে উঠানের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি এলাকায় এখনো পানি রয়েছে। তিনি অভিভাবকদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারির আহ্বান জানান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন