সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

সাভারে শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলার আসামি বাবুল ওরফে কানা বাবুলের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে পুলিশ তার দিলকুশা বাগের বাসা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সম্প্রতি দীর্ঘ হাজতবাসের পর জামিনে মুক্তি পান তিনি।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেনে। রাত ১১টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এসআই আসিস রাত ১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠান।

নির্ভরযোগ্য সূত্র জানায়, তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেটের রাজ্জাক প্লাজার নাইট গার্ডকে হত্যাসহ একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন