মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ
আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ ছবি: আমার দেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আর্জেন্টিনা সমর্থকরা বৃক্ষ রোপণ করেছে। উপজেলার কৌড়ি গ্রামে প্রায় ৫ শতাধিক দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন তারা।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে গ্রামের বিভিন্ন পরিবারের কাছে গাছের চারা বিতরণ করেন এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তারা।

২০২৬ বিশ্বকাপ ফুটবলকে স্মরণ করে রাখতে তাদের এই পরিবেশবান্ধব উদ্যোগ। ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’ দেশব্যাপী ৪ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করবেন তারা।

বৃক্ষ রোপণ অনুষ্ঠানে স্থানীয়বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মুরাদ বলেন, জীবনে ফুটবল খেলা উপলক্ষে অনেক পাগলামি দেখেছি, কিন্তু ফুটবলের উত্তেজনাকে এভাবে ইতিবাচক ও পরিবেশবান্ধব কাজে ব্যবহার করতে কখনো দেখিনি। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি চাই, এ ধরনের কার্যক্রম সারা দেশে আরও বিস্তৃত হোক।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৌড়ি বহুমুখী উন্নয়ন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রাজীব, চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি ও আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার-এর প্রতিষ্ঠাতা শাখাওয়াত উল্লাহ, চন্দ্রকলি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...