সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, নরসিংদী

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে:  স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে উপজেলা পর্যায়ে দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যা হাসপাতালে উন্নিত করা হবে। কিডনি সমস্যা নিয়ে যেনো আর ঢাকা যেতে না হয় তার জন্য এই ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না সকল মন্ত্রণালয়ের কাজ আমরা হাতে নিয়েছি। সেলাই মেশিন, হুইলচেয়ার দেয়াসহ জনগণের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধ পরিকর।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন