
কুলিয়ারচরে পাঁচতলা থেকে পড়ে চোরের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি করতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে আকাশ (২৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত আকাশ পৌরসভার ৫ নং ওয়ার্ডের চারারবন এলাকার জুয়েল মিয়ার ছেলে।






















