
নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় জেলে নিহত
কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় তাঁর অপর দুই ভাইকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মুশুরিয়া এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।


