
টাকা চুরির অভিযোগ, ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাটে তিন হাজার টাকা চুরির অভিযোগে ছোট ভাইয়ের লাঠিপেটায় আমির হোসেন নামে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই জুয়েল সরদার (২৭) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

