
আর্জেন্টিনার নারী সমর্থকের বাসায় আটক ব্রাজিল সমর্থক
রাতে ঘোরাঘুরি শেষে রুহুল আমিন নামে এক ব্যক্তি তার পরিচিত এক তরুণীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে দুজনের সম্পর্ক সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও ওই তরুণী দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।




