২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

​উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের এক মায়ের অপেক্ষার প্রহর যেন শেষই হতে চায় না। ২১ বছর আগে সচ্ছলতার আশায় বিদেশে পাড়ি দেওয়া সন্তান রতন মৃধা কোথায়, কেমন আছেন, সেই চিন্তায় প্রায় দুই যুগ ধরে চোখের পানি ঝরিয়েছেন বৃদ্ধ মা পুষ্প। হঠাৎ জানা গেল, রতন নিখোঁজ নন, তিনি মালয়েশিয়ার একটি কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন।

দীর্ঘ সময় যোগাযোগ না থাকায়, পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন রতন হয়তো আর বেঁচে নেই। কিন্তু কয়েক দিন আগে রতনের ছোট ভাই লিটন মৃধার নজরে পড়ে একটি ফেসবুক পোস্ট। সেই পোস্টের সূত্র ধরেই জানা যায়, রতন মৃধা বেঁচে আছেন এবং মালয়েশিয়ায় কারাবন্দি জীবন কাটাচ্ছেন।​

বিজ্ঞাপন

রতন মৃধার পরিবার সূত্রে জানা যায়, সংসারের অভাব ঘোচাতে পরিবারের সব জমানো পুঁজি দিয়ে ২১ বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমান রতন। শুরুতে সব ঠিকঠাক থাকলেও প্রায় ১০ বছর আগে হঠাৎ করেই তার সঙ্গে পরিবারের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রিয় সন্তানের শোকে পৃথিবী ছেড়েছেন বাবা নারায়ণ চন্দ্র মৃধা। মৃত্যুর আগপর্যন্ত তিনি রতনের অপেক্ষায় ছিলেন।

​বিষয়টি নিয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিবারটিকে আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, রতন মৃধাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন