সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারে হার্ডওয়্যারের দোকান থেকে একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা অজগরটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে একটি বড় আকারের অজগর দেখতে পান। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বাজারে মানুষের ভিড় জমে যায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনের নিরাপদ ও উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

