নাটোরে ৩৫ বছর বেদখল থাকা প্রায় ১৪ কোটি টাকা দামের ১.৩৭ একর জমি উদ্ধার করেছে প্রশাসন। নাটোর শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজ-সংলগ্ন এই মূল্যবান সম্পত্তি দীর্ঘ ৩৫ বছর একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন, নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জমিটি উদ্ধার করে চারদিকে লাল নিশান এবং জেলা প্রশাসকের মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন জানান, সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত জমি প্রাকৃতিকভাবে রূপান্তরিত পুকুর দীর্ঘ ৩৫ বছর যাবৎ বেদখল ছিল।
উদ্ধারকৃত এই সম্পত্তি সাইরাত খাসজমি শ্রেণি পরিবর্তন করে সরকারিভাবে এখন লিজ প্রদান করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-125526.jpg)