র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

র‍্যাব-৫ জানায়, সোমবার রাত সোয়া ১২টার দিকে পদ্মা নদীর চরে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারিরা অন্ধকারে পাটক্ষেতে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।

তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৬টি স্বচ্ছ পলিপ্যাক থেকে মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন