রুখে দিয়েছে বিজিবি

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের
ছবি: আমার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে ৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে পিছু হাটে বিএসএফ।

শনিবার ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ী এলাকায় ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৩ এর নাইন এস মাঝামাঝি এ ঘটনায় ঘটে তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয় ।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোর রাতে অন্ধকারে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করার চেষ্টা করেছিল এর মধ্যে ৬ জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়, ৩ জন মহিলাকে বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। বর্তমান তারা ভারতের ১৫০ গজ অভ্যন্তরে রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির একটি প্রেসনোটে জানিয়েছে, অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন কর্তৃক বিএসএফ ব্যাটেলিয়ান কমান্ডারের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে এবং দ্রুত পুশইন কৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি, পুশ ব্যাক কার্যক্রম চলমান এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন