পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা
ছবি: আমার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জীমনাল সীমান্তে ফের ভারতীয় এক নাগরিককে পুশইনের চেষ্টা করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবি ও এলাকাবাসীর বাধায় পিছু হটে তারা।

শুক্রবার বিকেল ৫টার দিকে পাটগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জীমনাল সীমান্ত নয়াবাড়ী এলাকায় এ ধরনের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধীন পাটগ্রাম বিওপি হেডকোয়ার্টারের আওতাধীন সীমান্ত পিলার ৮১৮-৮১৯ এর মাঝামাঝি অবস্থানে ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের বাগডোবরা ক্যাম্পের সদস্যরা ভারতীয় এক নাগরিককে বিকেলে পুশইনের চেষ্টা করলে বিজিবির টহল দলের সদস্য ও স্থানীয় জনতা বাধা দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটে এবং ওই নাগরিককে নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় । এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন