সাতক্ষীরায় কাভার্ড ভ্যান থেকে ১৮ লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে ব্যার-৬। শনিবার সকালে শ্যামনগর থানার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মো. আব্দুল মজিদ (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি মথুরাপুর গ্রামের আমজাদ শেখেরপুত্র।
বিজ্ঞাপন
এসময় ১৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসেরেক্স, এসকুফ, ফেয়ারডিল) যার বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা। ১৫০০ পাতা ভারতীয় হিস্ট মন্ট ঔষধ, ৬০ পাতা আলফা-কিটোজক্স ঔষধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়।
এই ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

