দিনাজপুরে তৌহিদী জনতার ব্যানারে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামের বিজয় ও সর্বত্র শান্তির বার্তা ছড়িয়ে দেয়া এবং কালেমার পতাকার ছায়াতলে মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ মোটরসাইল র্যালির আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার চক্ষু হাসপাতাল সংলগ্ন তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে এক মোটরসাইকেল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
র্যালিতে দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

