সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুর রহিম (৫২) জেলা যুবদলের সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি টিম জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।
এ বিষয়ে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, সিআর-১৭৪/২৫ নম্বর চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আব্দুর রহিম। ভোররাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তারের পর সকালের দিকে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুর রহিমের গ্রেপ্তারের বিষয়ে অবগত নন বলে আমার দেশকে জানিয়েছেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ। মামলার বিষয়েও তিনি কিছু জানেন না।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

