হবিগঞ্জে পানিবন্দি পাঁচ হাজার পরিবার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে পানিবন্দি পাঁচ হাজার পরিবার

উজানের পাহাড়ি ঢল এবং খোয়াই নদীর বাঁধ ভাঙনে হবিগঞ্জের তিন উপজেলার প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কয়েকশ হেক্টর আউশ ধান, আমনের বীজতলা ও শাকসবজি ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো ভেঙে পড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার লস্করপুর ও পইল, বানিয়াচং উপজেলার সুজাতপুর ও মক্রমপুর, বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো পরিবার নিজ বাড়িঘরে আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক স্থানে মানুষ নিরাপদ আশ্রয়ে অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে ওঠেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সরকারি উদ্যোগে স্থানীয়ভাবে ক্রয় করে ১ হাজার ২০২ প্যাকেট শুকনো খাবার ও মন্ত্রণায়ল থেকে প্রাপ্ত ১ হাজার ৬২০ প্যাকেট চাল,ডাল, তেল, লবন ইত্যাদি খাবার বিতরণ করা হয়েছে। আরো ২০০ প্যাকেট মজুদ রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মেট্রিক টন চাল এবং নগদ ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে।

শনিবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং শুকনো খাবার বিতরণ করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...