র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে

সিলেটে ওয়ান শ্যুটার গানসহ বিস্ফোরক উদ্ধার

সিলেট ব্যুরো

সিলেটে ওয়ান শ্যুটার গানসহ বিস্ফোরক উদ্ধার
ছবি: আমার দেশ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় র‌্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১.৩৪ কেজি পাওয়ারজেল বিস্ফোরক এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার পাশে র‌্যাব-৯-এর সিপিএসসি এবং ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল তল্লাশি চালায় এগুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, ১১টি পাওয়ারজেল (বিস্ফোরক) এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাওয়ারজেলের মোট ওজন ১.৩৪ কেজি।

তবে, ঘটনাস্থলে উদ্ধারকৃত আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...