ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ আখতারুজ্জামান (দৈনিক সমকাল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন (দৈনিক আমার দেশ)।

বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. মাহমুদ আলম নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. নুর উদ্দিন (দৈনিক এদিন) ও মো. মোশাহিদ আলী (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজল উদ্দিন (দৈনিক ভোরের চেতনা), অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক সুনাম কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস (দৈনিক জনকণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী (দৈনিক কালের কণ্ঠ), সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম (দৈনিক মাতৃজগত) এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ (দৈনিক জনতার জমিন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনেদ আহমদ রুনু (দৈনিক প্রভাত বেলা), মো. তাজিদুল ইসলাম (এনটিভি ইউরোপ) এবং জামরুল ইসলাম রেজা (দৈনিক আমার সকাল)।

নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সাংবাদিক সমাজ, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন