ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে

কুলাউড়ার সীমান্ত এলাকা বাঁধ ভেঙে প্লাবিত

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

কুলাউড়ার সীমান্ত এলাকা বাঁধ ভেঙে প্লাবিত
ছবি: আমার দেশ

টানা ভারী বৃষ্টিও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীতীরবর্তী আলীনগর সীমান্ত এলাকায় বন্যার আশংকা দেখা দিয়েছে।

বুধবার গভীর রাত থেকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আলীনগর সীমান্তের পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের একটি বাঁধ ভেঙে পানি গ্রাম এলাকায় প্রবেশ করতে শুরু করেছে।এতে শিকড়িয়া রাজাপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বহু বহু কৃষিজমি, সড়ক ও কালভার্ট। দুর্ভোগে পড়েছেন কয়েক শ পরিবার।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার আমার দেশকে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার ৯ জুলাই সীমান্তের ভাঙন এলাকা আমি পরিদর্শন করেছি। গত ২৪ সাল থেকে এই বেড়ী বাঁধের ভাঙন ছিল।

বিএসএফের বাধার কারণে এই বেড়ি বাধেঁর মেরামত কাজ হচ্ছে না। এ কারণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের ভাঙন আরও বেড়ে গিয়ে দ্রুত পানি প্রবেশ করে রাজাপুর ও শিকড়িয়া এলাকার কৃষি জমি তলিয়ে গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে শতাধিক পরিবার।

বিজিবি ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

এ ছাড়াও ফ্লাডসেল্টার প্রস্তুত রাখা হয়েছে। আরও বৃষ্টিপাত হলেই সীমান্ত এলাকায় প্রবল বন্যার আশংকা রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...