বাহুবলে চোরাকারবারি আ. লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

বাহুবলে চোরাকারবারি আ. লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে কামরুল উদ্দিন ইমন নামে চোরাকারবারি আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২ টার দিকে তাকে উপজেলা গেইটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাহুবল গ্রামের সানু মিয়ার ছেলে। চোরাকারবারি সহ বিভিন্ন বিতর্কীত ঘটনার নায়ক কামরুল উদ্দিন ইমন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

‎তার বিরুদ্ধে উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির অফিসে হামলা-ভাঙচুর ও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর হতে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি উপজেলা গেইটের সামনে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আড়ালে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল। এ ছাড়া ফ্যাসিবাদের আমলে দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে বাহুবল থেকে আন্তঃজেলা চোরাকারবারের নেটওয়ার্ক গড়ে তোলে ভারতীয় পণ্য বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন