
বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
মৌলভীবাজারের বড়লেখার বিওসি কেছরিগুল সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি। ৫২ বিজিবি জানায়, বুধবার আনুমানিক বেলা আড়াইটায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি-এর অধীন বিওসিটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।





