বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা হওয়া এবং চলতি বছরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর পূর্বাভাসের কারণে যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৪২.৬১ ডলারে নেমে আসে। আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ শতাংশ কমে ৪,১৬০.২০ ডলারে দাঁড়ায়।

বিজ্ঞাপন

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম কমায় স্বর্ণ কিছুটা সুবিধা পেলেও শক্তিশালী মার্কিন ডলারের কারণে সেই সুবিধা ধরে রাখতে পারছে না। ফেড সুদের হার বাড়াতে পারে—এই প্রত্যাশায় ডলারের দাম আরও বাড়ছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

গত সপ্তাহে এক বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পরও ডলার শক্ত অবস্থানে রয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্র সোমবার থেকে ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। নবগঠিত শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.০৫ ডলারে, প্লাটিনামের দাম ১.৯ শতাংশ কমে ১,৬৪৬.৩০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ কমে ১,২৪২.৭৫ ডলারে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা একটি চূড়ান্ত শান্তি চুক্তির জন্য ভালো ভিত্তি তৈরি করেছে। তবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার বিষয়টি অস্বীকার করেছে।

শিকাগো ফেডের প্রেসিডেন্ট অস্টান গুলসবি বলেন, শ্রমবাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তার মূল মনোযোগ এখন দুটি বিষয়ের দিকে। প্রথমটি হলো- উচ্চ শুল্কের প্রভাব কমে গেলে এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধান হলে অতিরিক্ত মূল্যস্ফীতি কমবে কি না, নাকি তা আগের মতোই থেকে যাবে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ার ৮৮ শতাংশ সম্ভাবনা দেখছেন। গত সপ্তাহে ফেডের বৈঠকের আগে এই সম্ভাবনা ছিল ৬১ শতাংশ। মুদ্রা নীতির পরবর্তী দিকনির্দেশনা বুঝতে বিনিয়োগকারীরা এখন চলতি সপ্তাহের শেষের দিকে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) তথ্যের দিকে তাকিয়ে আছেন। এটি ফেডের পছন্দের মূল্যস্ফীতি পরিমাপক সূচক।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ৩.৩ শতাংশ কমে ৬৩.০৫ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১.৯ শতাংশ কমে ১,৬৪৬.৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ কমে ১,২৪২.৭৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন