দেশের স্বাস্থ্য সেবায় পথিকৃৎ হবে নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দেশের স্বাস্থ্য সেবায় পথিকৃৎ হবে নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল

দেশের স্বাস্থ্য সেবায় নতুন যুগের দিগন্তের সূচনা হতে যাচ্ছে। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি কর্তৃক দেশব্যাপী চালু হচ্ছে নিলুফা খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল। এই মোবাইল হাসপাতালের সার্বিক পরিচালনায় থাকবে নিলুফার খানম এ্যানী ফাউন্ডেশন। এই মহতী উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতিও।

শুক্রবার ঢাকার মিরপুরস্থ বিআইএইচএস হাসপাতাল ক্যাম্পাসে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি কর্তৃক কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লালটুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী তৈমুর আলম খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাসুদ রানা, বিএনপি নেত্রী সালিমা তালুকদার আরনি, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (জিডি) ডা. ফজলুর রহমান, এশিয়ান কম্পিউটিং কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি, জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি (অনলাইনে) যুক্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন নাহার ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ফায়েকুজামান ও এয়ার কমান্ডার (অব.) মঈন। এছাড়া অনুষ্ঠানে প্রয়াত নিলুফা খানম এ্যানীর দুই সন্তান লায়লা জাহান ও তানভীর রহমান এবং পুত্রবধূ নাঈমা তানভীর রহমান উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ. কে. আজাদ খান বলেন, ‘কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি, যেহেতু নিলুফার খানম এ্যানী ব্যক্তির নামে এটা করা হয়েছে, তাই উদ্যোগটি বাস্তবায়ন হবে। এজন্য অনেক খরচ হয়েছে। তবে এটা চালু রাখতে গিয়ে আরো অনেক বেশি খরচ হবে। আমি একটা কথাই বলব, পৃথিবীর স্বাস্থ্যসেবা যে লাইনে যাচ্ছে, সেই হিসেবে এটা পথিকৃৎ হয়ে থাকবে। এটি পথিকৃৎ হয়ে থাকারই কাজ।

সবাইকে ধন্যবাদ জানিয়ে মতিউর রহমান লাল্টু বলেন, ‘আমাদের এই উদ্যোগের পেছনে সর্বোচ্চ সহযোগিতা করছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। আমি আশা করি, সব সময় এই সহযোগিতা তারা করে থাকে এবং ভবিষ্যতেও করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...