বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী কনসার্ট ঢাকায়

স্টাফ রিপোর্টার

বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী কনসার্ট ঢাকায়
ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এ আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার উত্তেজনামূলক ম্যাচকে ঘিরে রাজধানীতে হয়ে গেল কনসার্ট টু কিক-অফ। বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত, ফুটবল এবং পেশাজীবী সম্প্রদায়ের মিলনমেলায় অংশ নেন আইএবির প্রায় ৬০০ সদস্য।

উৎসবমুখর এ আয়োজনে বাংলাদেশের প্রথম এএসসি ব্লক উৎপাদনকারী প্রতিষ্ঠান নেক্সটব্লক এএসি এবং দেশের অন্যতম শীর্ষ স্যানিটারি ব্র্যান্ড আমেরিকান স্ট্যান্ডার্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এ ব্যতিক্রমধর্মী আয়োজন ‘কনসার্ট টু কিক-অফ’।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে ম্যাচকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে ম্যাচ শুরুর আগে দর্শকদের মাতিয়ে তোলে দেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল বিশ্বকাপের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।

‘কনসার্ট টু কিক-অফ’-এর মাধ্যমে নেক্সটব্লক এএসি এবং আমেরিকান স্ট্যান্ডার্ড ব্যবসায়িক সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে স্থপতি সম্প্রদায়ের সঙ্গে আরও আন্তরিক ও দীর্ঘমেয়াদি বন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

আয়োজিত অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে স্থপতি সম্প্রদায়কে একত্রিত করা এবং সঙ্গীত, বন্ধুত্ব ও উদ্‌যাপনের মাধ্যমে একটি স্মরণীয় নতুন অভিজ্ঞতা উপহার দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন