রমনা পেট্রোল পাম্পকে বিএসটিআইয়ের জরিমানা ও সিলগালা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রমনা পেট্রোল পাম্পকে বিএসটিআইয়ের জরিমানা ও সিলগালা

পরিমাপে কারচুপির অপরাধে রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া পেট্রোল পাম্পের দুটি ইউনিট সিলগালা করা হয়েছে।

বুধবার বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও সিলগালা করা হয়। অভিযানে রমনা ফিলিং স্টেশন, ২২ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকার তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়। গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দুটি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...