মিরপুরের জলাবদ্ধতায় ক্ষুব্ধ ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

মিরপুরের জলাবদ্ধতায় ক্ষুব্ধ ডিএনসিসি প্রশাসক
ছবি : সংগৃহীত

মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

শুক্রবার জুমার নামাজের পর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক সিটি কর্পোরেশনের কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এ সময় প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশেপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান। পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬ নং কাঁচা বাজার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনের পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কাঁচা বাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন প্রশাসক।

প্রশাসক জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...